×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০২-১৭
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নিতে পারবে না বলেই নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। 
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি ভাওতাবাজি শুরু করেছে। তারা লাশের রাজনীতি করতে চায়। লাশের মাধ্যমে বিদেশীদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তাদের সকল চক্রান্ত প্রতিহত করা হবে। ’
শেখ পরশ আজ শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন।
অপপ্রচারের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, বিদেশীদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে বিএনপি। তবে যতই চক্রান্ত করা হোক, স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না।
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই সংগঠনটির নেতাকর্মীদের রাজপথে নামতে দেয়া হবে না। ’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat