×
ব্রেকিং নিউজ :
মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ বলল ইরান রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘পহেলা বৈশাখ ১৪৩৩’ উদযাপন উপনির্বাচনে কানাডার পার্লামেন্টে কার্নির লিবারেল পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী মেহেরপুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৩-০২-২১
  • ৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। এখনও পর্যন্ত ভূমিকম্পে নিহত হয়েছে ৪৭ হাজারের বেশি মানুষ। আর্তদের সহায়তায় বিশ্বের নানা প্রান্ত থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এবার সেই সহায়তায় এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
অভিনেত্রীর প্রসাধনী সংস্থা ‘স্টারস্ট্রাক বাই এসএল’-এর আয়ের ১০ শতাংশ ত্রাণের কাজে দান করার ঘোষণা দিয়েছেন এই দম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা করে সানি লিখেছেন, ‘ভূমিকম্পের পরে আমরা আবার একসঙ্গে উঠে দাঁড়াতে পারবো। এই সময় আর্তদের সহায়তায় সবার এগিয়ে আসা উচিৎ।’
এ কাজে পাশে রয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ-সাহায্য ঘোষণার পরে ড্যানিয়েল লেখেন, ‘তুরস্ক ও সিরিয়ার মানুষ অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মনুষ্যত্বের খাতিরে আমাদের উচিৎ তাদের পাশে দাঁড়ানো।’এদিকে, সানি লিওন ও ড্যানিয়েলের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন নেটিজেনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat