×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০২-২২
  • ৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে মঙ্গলবার একটি ভবনে আল-শাবাব যোদ্ধাদের হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সরকার জানায়, উত্তরাঞ্চলীয় আব্দিয়াজিজ জেলায় গ্রীনিচ মান সময় ১২০০ টার দিকে এ হামলা চালানো হয়। তারা আরো জানায়, এতে তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
সরকার জানায়, হামলা চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ভবন এবং পাশ্ববর্তী বাসাবাড়ি থেকে আরো অনেক বেসামরিক নাগরিককে উদ্ধার করে।
জঙ্গি গ্রুপ আল-শাবাব এ হামলা চালানোর দাবি করেছে। আল-কায়েদার সাথে গ্রুপটি সম্পর্ক রয়েছে।
মোহাম্মাদ আলী নামের এ সেনা সদস্য জানান, হামলাকারীরা প্রধান প্রবেশ পথে বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তিনি জানান, তারা ফ্রন্টলাইনে পরাজিত হওয়ার পর বেসামরিক লোকজন থাকা ভবন গুলোতে হামলা চালায়।
সাম্প্রতিক মাসগুলোতে সোমালি সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়ারা মার্কিন বিমান হামলার এবং ‘এটিএমআইএস’ নামে পরিচিত আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সহযোগিতায় চালানো এক অভিযানে জঙ্গিদের কাছ থেকে বিশাল এলাকা পুনরুদ্ধার করে।
তবে এখনো দেশটির অনেক এলাকা আল-শাবাব গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। ২০০৭ সাল থেকে তারা সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat