×
ব্রেকিং নিউজ :
শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২২
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে আজ সকাল সাড়ে ৭ টার দিকে একটি যাত্রীবহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়।
নিহতরা হলেন মতলব দক্ষিণ উপজেলার উপাদি ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪) একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া(৫০)ও চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০)। আহত হয়েছেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ের মহামায়া এলাকার মো: জাহিদ হোসেন (২২)।
পুলিশ জানায়, সকালে চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এসময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ওই ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় সকাল সাড়ে৭টার দিকে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ধুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। আহত যাত্রী চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত যাত্রীদের মরদেহ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একজন যাত্রীকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও বাস ঘটনাস্থল তেকে থানায় নেয়া হয়েছে।ঘটনার পর বাস ও অটোরিকশার চালক পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat