×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০২-২৬
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করছে। 
তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা পালন করার লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সফলভাবে নিজেকে সম্পৃক্ত করেছে।
শাহাব উদ্দিন আজ সচিবালয়ে তার অফিসে বেলজিয়ামের ডেলিগেশন এবং ইন্টার গভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জ’র সাবেক ভাইস-চেয়ার প্রফেসর জিন-পাসকেল ভ্যান ইয়পারসেলের সঙ্গে এক বৈঠককালে এ কথা বলেন। 
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান। 
শাহাব উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশকে দশকব্যাপী সহায়তার জন্য বাংলাদেশ বেলজিয়ামের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানায়। 
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব ঠেকাতে এবং জলবায়ু সহনশীল সবুজ বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টায় আমরা বেলজিয়ামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat