×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেডিকেল কলেজগুলোকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। 
তিনি আজ কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে’ এক  অনুষ্ঠানে কথা বলেন।রাষ্ট্রপ্রধান চিকিৎসকদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে আহ্বান জানান।তিনি বলেন, ‘মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবাও দিতে হবে।’ রাষ্ট্রপতি হামিদ আশা করেন এ মেডিকেল কলেজটির সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক কর্মচারীসহ সংশ্লিষ্ট  সকলে নিরলস প্রচেষ্টা চালাবেন।অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক  ডাঃ  আনম নওশাদ খান বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat