×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৩
  • ৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত ‘শেখ কামাল  ২য় বাংলাদেশ  যুব গেমসে  আরচারি  তরুণ রিকার্ভ একক ইভেন্টে রাজশাহী বিভাগের সাগর ইসলাম স্বর্ন পদক জয় করেছেন।  একই বিভাগের আব্দুর রহমান আলিফকে ৬-৪ ব্যবধানে পরাজিত করে স্বর্ণ  পদক জয় করেন  সাগর। 
বালিকা রিকার্ভ একক ইভেন্টে খুলনা বিভাগের জ্যোতি রানী  ৭-১ ব্যবধানে রাজশাহী বিভাগের উর্মি খাতুনকে পরাজিত করে স্বর্ণ  পদক লাভ করে।
বালক রিকার্ভ দলগত ইভেন্টে  রাজশাহী বিভাগ (আব্দুর রহমান আলিফ, রিয়াদ আহমেদ, সাগর ইসলাম) ৬-০ স্কোর ব্যবধানে ঢাকা বিভাগকে((মাহমুদুল আলম রাফি, মোস্তাকিন অমি, নিলয় মোল্লা) ব্যবধানে পরাজিত করে স্বর্ণ  পদক লাভ করে।
বালিকা রিকার্ভ দলগত ইভেন্টে খুলনা বিভাগ(জ্যোতি রানী, জান্নাতুল ফেরদৌস, ফারজানা আখতার জ্যোতি) ৫-১ স্কোর ব্যবধানে  ঢাকা বিভাগকে (সুমাইয়া সুলতানা বীথি, ফাহমিদা সুলতানা নিশা, সুমাইয়া আক্তার) পরাজিত করে স্বর্ণ  পদক লাভ করে।  
মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে চট্টগ্রাম(ইউ মাই চিং মারমা, আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি)৬-২ স্কোর ব্যবধানে ঢাকা বিভাগকে (ফাহমিদা সুলতানা নিশা, নিলয় মোল্লা) পরাজিত করে  স্বর্ণ  পদক জয় করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat