×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৬
  • ৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জয়পুরহাটে জাতীয় পাট দিবস পালন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল করিম বলেন গত বছর ৪ হাজার ৮২০ মেট্রিকটন পাট উৎপাদন হয়েছে। পাট উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিমের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন চেম্বারের পরিচালক এম এ করিম, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, এডঃ মোমিন আহমেদ চৌধুরী জিপি, শাজাহান সিরাজ মিঠু, মাশরেকুল আলম পমুখ । পলিথিন বর্জন করে বাজারে পরিবেশ বান্ধব পাটজাত পণ্য সরবরাহ ও ব্যবহার নিশ্চত করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat