×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৬
  • ৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গতকাল বিস্ফোরণ ঘটা সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসি’র আঞ্চলিক কমিটি। 
কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনের নেতৃত্বাধীন ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত আঞ্চলিক কমিটি শিরিন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ইতোমধ্যে সেখানে ব্যানার সাঁটিয়ে দিয়েছে। 
আঞ্চলিক কমিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বাধীন “ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসি’র টেকনিক্যাল কমিটি”-কে এ সংক্রান্ত এক প্রতিবেদন পাঠিয়েছে। টেকনিক্যাল কমিটি এ ভবন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আজ সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ ঘোষণা করার বিষয়ে কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, “বিস্ফোরণে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য ঘটনাস্থল পরিদর্শন করে আঞ্চলিক কমিটি ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা এবং ‘ঝুঁকিপূর্ণ ভবন’ চিহ্নিত করে ব্যানার সাঁটিয়ে দেয়া হয়েছে।  বিষয়টি ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত টেকনিক্যাল কমিটিকে অবহিত করা হয়েছে। বর্তমানে পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থা তদন্ত কার্যক্রম ও আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শেষ হলে ভবনটি নিয়ে কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বাধীন ‘ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসি’র টেকনিক্যাল কমিটি’ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat