×
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো
  • প্রকাশিত : ২০২৩-০৩-১০
  • ৯৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।আগের দিন ১ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৬ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ১৫ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল দশমিক ৪০ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৫৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯০৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৬ হাজার ৪৩৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪৬ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৪৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat