×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ, জেলায় মরমি কবি পাগল কানাইয়ের মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির মাজার প্রাঙ্গণে মুর‌্যাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, পাগলা কানাইয়ের স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কবির মাজার প্রাঙ্গণে এই মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। যার পরিকল্পনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। পাগলা কানাইয়ের মুর‌্যাল তৈরী করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে কবির ভক্তসহ স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat