×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ, পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১, চলতি মৌসুমে উফসি আউস, পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯ শত ৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ, পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

২৭ মার্চ সকাল এগারো টায় উপজেলা পরিষদ চত্বর উপজেলার প্রায় ৯ শত ৭০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ, পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৫শত জন প্রান্তিক কৃষককে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
প্রতিটি কৃষককে পাঁচ কেজি আউশ ধান বীজ ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৪৭০ জন প্রান্তিক কৃষকদের ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়েছে।

বীজ ও রাসায়নিক সার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন উল্লাপাড়া উপজেলায় ধান ও পাটের লক্ষ্য মাত্রা অর্জনের লক্ষে ধানের পাশাপাশি পাট চাষে প্রান্তিক কৃষকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। সেই সাথে কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষনিক তদারকি করে চলেছেন।
প্রতিটি কৃষককে পাঁচ কেজি করে উফসি আউশ ধান বীজ ও ১ কেজি পাট বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান মুন্ত্রীর নির্দেশনা একটি জমিও অনাবাদি থাকবে না এ লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধান ও পাট চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat