×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৯
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে তিন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার ভোর ৬টার দিকে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

এ ঘটনায় নিহতরা হলো, উখিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩), ক্যাম্প-১ ব্লক-বি ১ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০) ও ক্যাম্প ১৭ এর এইচ ব্লকের সোলতান আহমদের ছেলে নুর কবির (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনার অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত দুই শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা হয় আরো দুইজনের মরদেহ।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, পাহাড় ধসের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের মাটি নিচে আর কোনো লোক মাটি চাপা পড়ে আছে কিনা উদ্ধার অভিযান অব্যাহত আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat