×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৪
  • ১১৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যের বন্যায় অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। সেখান থেকে অন্তত ৪০ হাজার মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এক বিবৃতিতে শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে সিঙ্গাপুরের সীমান্তবর্তী দক্ষিণ মালয়েশিয়ার জোহর রাজ্য। বন্যায় বাস্তুচ্যুত মানুষের জন্য প্রায় দুইশো আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে দেশটির সরকার। প্রতিবছরই বর্ষা মৌসুমে (মার্চ- নভেম্বর) বন্যার কবলে পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়ে থাকেন বাসিন্দারা। রাজ্যটির বাতু পাহাত অঞ্চলের ইয়ং পেন শহরের বাসিন্দা মোহদ নূর সাদ বলেন, ‘বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে বর্ষাকালের বন্যার জন্য নৌকা নিয়ে প্রস্তুত থাকি। তবে বছরের এই সময়ে এমন অনিশ্চিত আবহাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।’ ৫৪ বছরের কাবিবাহ সিয়াম বলেন, ‘আমরা আর কিই বা করতে পারি? ভাগ্যকেও দোষ দিতে পারি না। বন্যায় এখানে একই অবস্থা সবারই।’ দেশটির অন্যান্য প্রদেশও বন্যার কবলে পড়েছে। তবে এখন পর্যন্ত জোহর রাজ্যের অবস্থা সবচেয়ে করুণ। সামনের দিনগুলোতে বৃষ্টি আরও বাড়বে। বিশেষত, দক্ষিণের রাজ্যগুলো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat