×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৮
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপ-মন্ত্রীর বৈঠক
সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শরীয়তপুর (নড়িয়া ও সখিপুর)  এলাকার শতাধিক ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেছেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। 
আজ শনিবার জাতীয় সংসদে নিজ কার্যালয়ে এ বৈঠক করেন তিনি। বৈঠকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতির কথা জানান উপ-মন্ত্রীকে। 
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দূর্গতদের পাশে থাকেন। আপনারা যাতে সঠিকভাবে সরকারি সহযোগিতা পান সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও আপনাদের পাশে থাকবো। আপনারা ধৈর্য্য ধারণ করুন। প্রকৃত ক্ষতিগ্রস্থ কেউ যাতে সহযোগিতার তালিকা থেকে বাদ না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। 
তিনি বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। শেখ হাসিনা ও আওয়ামী লীগই বিপদে মানুষের পাশে থাকে। মুখে বড় বড় কথা বললেও অন্য কোনো দল মানুষের পাশে থাকে না। 
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আলতাফ হোসেন উকিল, খোকন মাঝি, মিজানুর রহমান ও হাসেম মৃধা বক্তব্য রাখেন। পরে উপ-মন্ত্রী ক্ষতিগ্রস্থদের সঙ্গে ইফতার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat