×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ১৯২১ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার
নওগাঁর রাণীনগরে বাড়ীর ভিত খননের সময় মাটির নিচ থেকে প্রায় ২০কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার একটি কথিত কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টা নাগাদ উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করা হয়। 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,উপজেলার ভান্ডার গ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ী নির্মানের জন্য ভিত খনন করছিলেন। এ সময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের কথিত কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার গোলাকৃতি পাঠাতন দেখতে পায়। এঘটনাটি থানাপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার দুপুর ১টা নাগাদ পাঠাতনটি উদ্ধার করে নিয়ে আসে। প্রায় ৬৪ কেজি ওজনের ওই পাঠাতনের মূল্য প্রায় ২০কোটি টাকা হবে ধারনা করে তিনি আরো বলেন,এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat