×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আজ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকালে শুটকি ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-জেলার আজমিরিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার ছেলে সজলু মওয়া (৫০) ও একই গ্রামের আউয়াল মিয়ার স্ত্রী নুর জাহান (৪৮)।এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর থেকে আজমিরিগঞ্জগামি সিএনজি-চালিত অটোরিকশাটি শুটকি ব্রীজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজির চালকসহ ৫জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সজলু মিয়াকে এবং হবিগঞ্জ আধুনিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নুরজাহানকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় দুইব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat