×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ১৯৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 
রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে পঙ্কজ ভট্টাচার্যের (৮৩) প্রয়াণে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
তথ্যমন্ত্রী হাছান তার শোকবার্তায় বলেন, মহান মু্িক্তযুদ্ধে অন্যতম গেরিলা বাহিনীর সংগঠক পঙ্কজ ভট্টাচার্য ষাট দশকের ছাত্র আন্দোলনের সময় থেকে সব গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতার পূর্ব থেকেই ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পরে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী পঙ্কজ ভট্টাচার্য পরে সম্মিলিত সামাজিক আন্দোলন নামে প¬্যাটফর্ম গড়ে তোলেন ও ২০১০ সালে ঐক্য ন্যাপ (ন্যাশনাল আওয়ামী পার্টি) প্রতিষ্ঠা করেন। ১৯৩৯ সালে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণকারী পঙ্কজ ভট্টাচার্য একজন কৃতি ফুটবলার ছিলেন এবং তিনি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখির জন্যও সুনাম অর্জন করেছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat