×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ২০৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন,  ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার সকল সুযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে প্রদান করেছেন।  
আজ বৃহস্পতিবার  দুপুরে ঝালকাঠির সদর উপজেলার ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদ্যালয় মাঠে শতবর্ষ অনুষ্ঠানে এ বিদ্যাপীঠের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। 
আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গ্রামভিত্তিক প্রত্যেকটি স্কুলে ল্যাপটপ দিয়েছেন, মাল্টিমিডিয়ার সুব্যবস্থা করেছেন। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করার সকল সুযোগ প্রধানমন্ত্রী এই দেশে প্রদান করেছেন। 
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে কারিগর প্রয়োজন ঐতিহ্যবাহী এসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তা সৃষ্টি করতে হবে। আজকে একটি স্কুলে শিক্ষা শুধু পুথিগত শিক্ষা নয়। একটি স্কুলে শিক্ষা দেওয়া হয়, সামাজিকতা, নৈকতকতাকে শুরুত্ব দিয়ে  যাবতীয় শিক্ষা  দেয়া হচ্ছে। 
বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি রেজাউল কবিরের সভাপতিত্ব অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat