×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ১২৯৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে একটি পরিত্যক্ত টায়ারের গুদামে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। আগুনের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া বলেন, দুপুর পৌনে ১টা নাগাদ অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়। সবগুলো ইউনিট ২ ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। টায়ার পোড়া কালো ধোঁয়ায় আশেপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
এদিকে রেললাইনের পাশে এ অগ্নিকান্ডের পর ট্রেন চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ডে বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat