×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ২৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় মাঠ পর্যায়ে খামারি মোবাইল অ্যাপের কাযর্কারিত যাচাই ও বঙ্গবন্ধু ধান-১০০ এর প্রদর্শনী  ট্রায়ালের মাধ্যমে মাঠ দিবস পালিত হয়েছে।
আজ শনিবার দুপুরে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ক্রপ জোনিং প্রকল্প, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও ধান গবেষণা ইনিস্টিটিউট এই মাঠ দিবসের আয়োজন করে। 
কৃষি মন্ত্রণালয়েসচিব ওয়াহিদা আক্তার এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। 
মাঠ দিবসে সভাপতিত্বে করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। 
কৃষি সচিব এ সময় কৃষকদের বীজ সংরক্ষণের আহবান জানিয়ে বলেন, ‘পরবর্তী বছরের জন্য বীজ সংরক্ষণ করবেন, যাতে অন্য কারো কাছে যেতে না হয়।’ 
তিনি বলেন, বিআরডিসি যে গমের বীজ দিয়েছে তা অঙ্কুরিত হয়নি এমন অভিযোগ উঠেছে। পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটলে কেউ ছাড় পাবে না। যেসব ডিলার এসব  বীজ দিয়েছে তাদের লাইসেন্স বালিত করা হবে। তারা কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করতে পারবে না। 
পরে কৃষি সচিব ওয়াহিদা আক্তার মাঠ পরিদর্শন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat