×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ৫১৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে পিভিসি পাইপ রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নিজস্ব কারখানা থেকে পিভিসি পাইপের প্রথম চালান আমেরিকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বর্তমানে ভারত, ফিজি ও ব্রুনেইসহ বিশ্বের ৬টি দেশে আরএফএল পিভিসি পাইপ রপ্তানি হচ্ছে। 
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এক সময় বাংলাদেশে ব্যবহৃত মোট পাইপের প্রায় ৯০ ভাগ চীন, ভারত, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি হতো। তবে বর্তমানে পরিস্থিতি অনেক বদলেছে। এখন দেশে ব্যবহৃত পাইপের প্রায় সবটুকুই তৈরি করেন দেশীয় উৎপাদনকারীরা। এ কারণে আমাদের এখন প্রধান লক্ষ্য ব্যাপক পরিমাণে পাইপ রপ্তানির মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি করা। কারণ পৃথিবী জুড়েই পাইপের অনেক চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্র প্লাস্টিক পাইপের সবচেয়ে বড় আমদানিকারক। ২০২১ সালে দেশটি প্রায় ৩.৩৭ বিলিয়ন ইউএস ডলার সমমূল্যের প্লাস্টিক পাইপ আমদানি করেছে। সুতরাং পাইপের এ বাজারটি ধরতে পারলে আমরা অনেক দূর এগিয়ে যাবো।’ 
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমরা ভালো ক্রয় আদেশ পাচ্ছি। এরই মধ্যে একটি চালান কারখানা থেকে পাঠানো হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকটি চালান পাঠাবো। আশা করছি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আগামী দিনে আরও অন্যান্য ক্যাটাগরির পাইপও যুক্ত হবে।’  
গ্রুপটি বর্তমানে পিভিসি, এইচডিপিই, পিপিআর, সিপিভিসি ও সফট পিভিসি বা ফ্লেক্সিবল পিভিসি ক্যাটাগরিতে পাইপ উৎপাদন করে থাকে। বাংলাদেশে পাইপের মোট বাজার মূল্য বার্ষিক প্রায় ৬,০০০ কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধি আনুমানিক ৩০ শতাংশ। এ খাতে নেতৃত্ব দিচ্ছে আরএফএল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat