×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৭
  • ৯৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুই বারের নির্বাচিত সম্পাদক আব্দুন নূর দুলালকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ঢাকাস্থ 'আমরা চাটখিলবাসী' সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধকালে বৃহত্তম নোয়াখালী জেলার মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত।  বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
রাজনীতিবিদ ও সমাজ সেবক সালেহ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং এ কে সিদ্দিকী মিলনের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনায় আরও বক্তৃতা করেন জয়বাংলা পরিষদের সভাপতি ড. বশির আহমেদ, সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন নবী সাগর, যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব জাফর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, আইনজীবী নাজমা কাওসার ও ইমতিয়াজ ফারুক, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সোয়েব হোসেন দুলু এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি জেসমিন সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat