×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৩
  • ৬৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে শুক্রবার বুখারেস্টে রোমানিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে যথাযথ মর্যাদায় সামরিক অভ্যর্ত্থনা জানানো হয়েছে। এদিকে তিনি ইউরোপের পূর্বাঞ্চলীয় এ দেশে তার একক সফর শুরু করেছেন। খবর এএফপি’র।
গত মাসে লন্ডনে চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সদ্য মুকুটধারী রাজাকে স্বাগত জানান। এ সময় গ্রেট ব্রিটেন এবং রোমানিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।
রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেয়ার পর বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যরাসহ প্রায় ৩শ’জন এক সংবর্ধনায় অংশ নেবেন।
ব্রিটেনের রাজা হিসেবে গত ৬ মে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
তবে চার্লস কতদিন রোমানিয়া সফর করবেন সে ব্যাপারে বাকিংহাম প্রাসাদ থেকে কিছ বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat