×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৫৫০৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বেলা ১১টার দিকে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান প্লাস্টিকের কারণে দূষণ, মাইক্রোপ্লাাস্টিক ক্ষতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, যত্রতত্র ময়লা-আর্বজনা না ফেলে নিদিষ্ট জায়গা বা ডাস্টবিনে ফেলতে হবে। অবৈধভাবে প্লাস্টিকের উৎপাদন, বিপণন, গুদামজাতকরণ প্রতিরোধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক (ডিডিএলজি) গোলাম মোহাম্মদ বাতেন বলেন, যত্রতত্র প্লাস্টিক পোড়ানো ও রিসাইক্লিং করা থেকে বিরত থাকতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ বলেন, প্লাস্টিক-পলিথিনের ব্যবহারে নির্দেশনা মেনে পরিবশকে দূষণের হাত থেকে রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও পরিবেশ ক্লাবের সভাপতি নজরুল বিন মাহমুদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পটোয়ারী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat