×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৮
  • ৩২৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রিয়ার টানেল দিয়ে ট্রেনে করে যাওয়ার সময় সেখানে আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ২০০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশ এএফপি’কে জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৪৫ জন অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণে নি:শ্বাস গ্রহণে কষ্ট হওয়ায় তাদের এমন অবস্থা হয় বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রিয়ার রেল অপারেটরের এক মুখপাত্র এএফপি’কে বলেন, বুধবার সন্ধ্যায় দেশটির আল্পসের ইন্সব্রুক নগরীর কাছে একটি টানেলের মধ্যদিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি হামবুর্গ ও আমস্টাডামের দিকে যাচ্ছিল।
মুখপাত্র বলেন, যাত্রী বহনকারী ট্রেনটিতে করে মোটরগাড়িও পরিবহন করা হচ্ছিল এবং ক্ষতিগ্রস্ত ক্যাবল থেকে এসব গাড়ির এক বা একাধিক গাড়িতে আগুন ধরে যায়।
ওই কর্মকর্তা আরো বলেন, ‘স্থানীয় সময় ২২:১৯ টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ২৩:৪০ টায় সেখানে উদ্ধার কাজ শেষ করা হয়।’ রেল অপারেটর জানায়, ট্রেনটি বুধবার সন্ধ্যায় ভিয়েনা ছেড়ে যায় এবং বৃহস্পতিবার সকালে এটির আমস্টারডাম পৌঁছানোর কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat