×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৮
  • ৪৪২৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় আজ জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। নড়াইল পৌরসভার আয়োজনে রোববার সকাল ৯টা ৪০ মিনিটে শহরের পৌর সান ফ্লাওয়ার বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
এসময় সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সুব্রত হালদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন বলেন, নড়াইল জেলায় ৯৩ হাজার ৫শ’ জন শিশুকে ভিটামিন ‘এ‘ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬ থেকে ১১মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে। এ জেলায় ০৬ থেকে ১১মাস বয়সী ১১হাজার ৬শ’২২ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮১ হাজার ৮শ’৭৮ শিশুকে লাল রঙ্গের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat