×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৭
  • ৪৪৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নড়াইল জেলা সদরের পৌরসভা এলাকার ২১টি স্থানে পবিত্র ঈদ-উল আযহার জামাতের সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। ঈদ-উল আযহার নামাজের জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে নড়াইল পৌরসভার মেয়রকে আহবায়ক করে ৪সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, নড়াইল সদর থানা পুলিশ স্টেশন ঈদগাহে সকাল সোয়া ৭টায়, রুপগঞ্জ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, নড়াইল জমিদার বাড়ি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, নড়াইল পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, রুপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদে প্রথম জামাত সকাল সোয়া ৭টায়,দ্বিতীয় জামাত সকাল ৮টায়, আলাদাতপুর জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায়,নড়াইল পুলিশ লাইন ঈদগাহে সকাল ৭টায়, বরাশুলা ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায়, শাহাবাদ মাজিদিয়া মহিলা মাদারাসা ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, নড়াইল আনসার অফিস ঈদগাহে সকাল সাড়ে ৭টায়,কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮টায়,নড়াইল জেলা কারাগার
সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়,আবু হুরায়রা (রা.) জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়,উজিরপুর ৮নং ওয়ার্ড কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, জেলা কারাগার মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, ভওয়াখালী পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮টায়, ভাটিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়,বায়তুর নূর জামে মসজিদ স্বর্ণপট্টি রুপগঞ্জে  সকাল ৮টায়,বরাশুলা কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় এবং ভাদুলীডাঙ্গা জামাল সাহেবের চালের চাতাল ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদ-উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।পবিত্র ঈদ-উল আযহার দিন বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ঈদ-উল আযহার নামাজের
জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করতে যাবতীয় পস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।পশু কোরবানির মাধ্যমে আমাদের জীবনে এক অনাবিল প্রশান্তি ও আনন্দ বয়ে আনে ঈদের এ দিনে। ঈদের ভ্রাতৃত্ববোধ আমাদের সবার ভিতর সমান ভাবে জাগরিত হোক ও অটুট থাকুক এটাই কামনা রইল সবার প্রতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat