×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৬১৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল। এই দলের শিকড় মানুষের হৃদয়ে গাঁথা।
আজ বুধবার দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে অসহায় ও দুস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিরতণকালে তিনি এ কথা বলেন।
বিএনপির আন্দোলন নিয়ে শাজাহান খান বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিবছর ঈদ আসলে বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়। ঈদের পরই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া এতো সহজ নয়। এর শিকড় মানুষের হৃদয়ে গাঁথা। এই শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু স্থাপন করে রেখে গেছেন। 
তিনি বলেন, বর্তমান সরকার টানা তিনবার ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করছে। এর ফলে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেলসহ বড় বড় মেগাপ্রকল্প নির্মাণ সম্ভব হয়েছে। 
শাজাহান খান বলেন, বিএনপি বলছে গণতান্ত্রিক নির্বাচনের কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশে^র বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে, তেমনি বাংলাদেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শেখ হাসিনা সরকার পরিচালনা করবে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
এ সময় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat