×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৬২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে অবস্থিত বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে সকাল ৭টা ২০ মিনিটে ঈদের প্রধান জামাত শুরু হয় এই মসজিদে। 
ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নামাজ শুরুর আগে ষাটগম্বুজ মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাগেরহাট- আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
প্রথম জামাত শেষে আরও দুটি জামাত অনুষ্ঠিত হয় এই মসজিদে। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করেন ঐতিহ্যবাহী সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat