×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৬-৩০
  • ৬৬৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আল্লাহর সন্তুষ্টুর জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নামে আজ গরু কোরবানি করেছেন যুবলীগ নেতা কাজী সরোয়ার হোসেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামে গরু কোরবানি করেন তিনি।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির আর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন বলেন, আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু আল্লাহর সন্তুষ্টুর জন্য গরু কোরবানি করে আসছি।
বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। কোরবানির  গোস্ত নড়াগাতি ও কালিয়া উপজেলার নেতা-কর্মীদের বাড়িতে পৌঁছে দেই। তিনি বলেন, এছাড়া আমার বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীসহ পরিবারের নামে গরু কোরবানি করে আসছি।
নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি কাজি সালাউদ্দিন বশির বলেন, কাজী সরোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধা-ভালোবাসার কারনে তাদের নামে কোরবানি দিয়ে আসছেন।
কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হিরা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কাজী সরোয়ার হোসেন প্রতিবছর বঙ্গবন্ধু পরিবারের নামে গরু কোরবানি করে থাকেন। স্থানীয় লোকজনসহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে এসব  গোস্ত বিতরণ করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat