×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৬-৩০
  • ৭৬৯০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭  লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এবং একটি ডুবুরি দলের এক ঘন্টা ১০ মিনিটের চেষ্টায় আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর সদরঘাট  লঞ্চ টার্মিনালে ঢাকা- টু চাঁদপুর রুটের ময়ুর-৭ নামক তিন তলা বিশিষ্ট একটি  লঞ্চ বাধা ছিল। ওই লঞ্চটিতে কোন যাত্রী ছিল না। হঠাৎ করে লঞ্চটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১১টা ৫ মিনিটের সময় সদরঘাট ফায়ার স্টেশন থেকে প্রথম দু'টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সূত্রাপুর থেকে ২টি, পোস্তগোলা থেকে ২টি, সদরঘাট নদীবন্দর থেকে ২টি এবং হেডকোয়াটার্স থেকে ৫টি  ইউটিনসহ  মোট ১৩ টি ইউনিট এবং একটি ফায়ার সার্ভিস  ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২ টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খালেদা ইয়াসমিন আরো জানান, এখনও লঞ্চের ভেতর থেকে প্রচুর কালোধোঁয়া বের হচেছ। লঞ্চের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat