×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৫৫৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয়ান তারকা খেলোয়াড়দের দলে ভেড়ানোর পর এবার কোচদের দিকেও নজড় দিয়েছে সৌদি পেশাদার ফুটবল  লিগ। তারই ধারাবাহিকতায় এবার আল-ইত্তিফাকের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। 
৪৩ বছর বয়সী জেরার্ড গত বছর অক্টোবর মাসে এ্যাস্টন ভিলা থেকে ছাঁটাইয়ের পর চাকরিবীহিন ছিলেন। এর আগে মধ্যপ্রাচ্যের প্রস্তাবকে ফিরিয়ে দেবার কথা জানিয়েছিলেন জেরার্ড। কিন্তু শেষ পর্যন্ত আকর্ষণীয় এই প্রস্তাবকে আর না করতে পারলেন না। 
এক টুইটারে আল-ইত্তিফাক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একজন কিংবদন্তীকে পাওয়া গেছে। আমাদের নতুন প্রধান কোচ হিসেবে স্টিভেন জেরার্ডের নাম ঘোষনা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
গত মৌসুমে টেবিলের সপ্তম স্থানে থেকে ১৬ ক্লাবের সৌদি প্রো লিগ শেষ করেছে আল-ইত্তিফাক। 
তেলসমৃদ্ধ ধনী দেশ হিসেবে সৌদি আরব তাদের পেশাদার লিগে বেশ চড়া মূল্যের বিনিময়ে ইউরোপীয়ান লিগের তারকাদের দলে ভিড়িয়ে সম্প্রতি আলোচনায় এসেছে। সোমবার ক্রোয়েশিয়ান বিশ্বকাপ দলের তারকা মার্সেলো ব্রোজোভিচ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসরেতে যোগদানের ঘোষনা দিয়েছেন। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার জুনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ইন্টার মিলানকে নেতৃত্ব দিয়েছেন। ক্রোয়েশিয়ার হয়ে তিনি ৮৭টি ম্যাচ খেলেছেন। 
জানুয়ারিতে আল নাসরেতে যোগ দিয়েছিলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তারপর থেকেই একে একে বেশ কয়েকজন খেলোয়াড় সৌদি পেশাদার লিগের বিভিন্ন ক্লাবে যোগ দিয়েছেন। রোনাল্ডোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা ও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা এন’গোলো কান্তে চেলসি থেকে সম্প্রতি আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন। টটেনহ্যামের সাবেক ম্যানেজার নুনো এস্পিরিতো সান্তো ও বেনফিকার সাবেক কোচ জর্জ জেসুসও সৌদিতে পাড়ি জমিয়েছেন। 
বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহনের পর স্কটিশ জায়ান্ট রেঞ্জার্সের কোচ হিসেবে সফল ছিলেন জেরার্ড। তার অধীনে রেঞ্জার্স ২০২০/২১ মৌসুমে গত এক দশকের মধ্যে প্রথম লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat