×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৫৬৭৯৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
মঙ্গলবার (৪ জুলাই) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা। 
মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী ও মনজুরুল ইসলাম ভুঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম, তৃণমূল বিএনপি থেকে দীপক কুমার পালিত ও গণমুক্তি জোট থেকে রশিদ মিয়া।
মঙ্গলবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আশা করছি চট্টগ্রাম-১০ আসনটি নেত্রীকে উপহার দেবো।’
এর আগে সোমবার (৩ জুলাই) রাতে দলীয় প্রার্থী হিসেবে মহিউদ্দিন বাচ্চুর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়। এ উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে ২৯ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘এ আসনের উপনির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।’
তিনি বলেন, ‘এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া)। ১৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে এক হাজার ২০১টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ইভিএমের মাধ্যমে।’
সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ৩০ জুলাই এখানে উপনির্বাচন। আজ (৪ জুলাই) ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে ১২ জুলাই। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat