×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ৩৫২৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ফ্যামিলি ম্যান ২’-এর সাফল্যের পর থেকে বলিউডে একের পর এক প্রস্তাব আসতে শুরু করে দক্ষিনী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। তবে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্যক্তিগত জীবনে সময়টা ভালো যাচ্ছে না তার । এই মুহূর্তে সামান্থা ‘সিটাডেল’ (ভারতীয় সংস্করণ) সিরিজ় ছাড়াও বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে ‘খুশি’ সিনেমার শেষ পর্যায়ের কাজ করছেন। কিন্তু মাঝপথে ভেস্তে গেল সব সামান্থার। কাজে বিরতি চেয়ে ফিরিয়ে দিচ্ছেন অগ্রিম নেওয়া টাকা । 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেন অনুযায়ী, বেশ কিছু দিন ধরে পেশিপ্রদাহ আর্থাৎ মায়োসাইটিসে ভুগছেন সামান্থা। এই রোগটা তাকে স্বস্তি দিচ্ছে না । স্বাস্থ্যের কথা ভেবে হাতে থাকা দুটি কাজ শেষ করে অভিনয় থেকে বিরতি নেবেন তিনি। 
জানা যায়, সে কারণে প্রযোজকদের কাছ থেকে নেওয়া টাকা ফেরাচ্ছেন সামান্থা। ‘ফ্যামিলি ম্যান ২’ সিরিজের পর হিন্দি ছবিতে সামান্থাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা। সবাই ভেবেছিলেন ‘সিটাডেল’ সিরিজের পর থেকেই বলিউডে বেশি করে দেখা যাবে অভিনেত্রীকে।
এদিকে ‘যশোদা’ সিনেমার মুক্তির আগেই চিকিৎসার জন্য সামান্থাকে ছুটে যেতে হয়েছে আমেরিকায়। কয়েক মাস আগে থেকে ফিরে আসেন দেশে। কিছু দিন ভালো থাকার পর যন্ত্রণা নিয়ে ফের তাকে ভর্তি হতে হয় বেঙ্গালুরুর হাসপাতালে। মাঝে অবশ্য শুটিংয়ের কাজে ঘুরেছেন দেশে বিদেশে। কখনও তাকে দেখা গিয়েছে লন্ডনে, কখনও তিনি বেলগ্রেডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat