×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৮
  • ১২৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রতারণার অভিযোগে দিনাজপুরে র‌্যাবের হাতে আটক হয়েছে ১ জন। দিনাজপুর র‌্যাব ১৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রতারণার অভিযোগে নীলফামারী সদর উপজেলার বড় সংগলশী শাহাপাড়ার আমিনুর রহমানের ছেলে মোঃ খোকন শাহকে আটক করেছে। ভুয়া প্রশ্নপত্র বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অবৈধভাবে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিল খোকন। বুধবার দিনাজপুর কোতয়ালী থানায় খোকনকে সোপর্দ করে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।   মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দফা দাবীতে দিনাজপুরে মানববন্ধন-স্মারকলিপি পেশ আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দফা দাবীতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মুক্তিযোদ্ধা সংস ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দফা দাবীতে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল হিলি শহর প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা নুরল আমিন, আব্দুল জব্বার, গোলাম মোস্তফা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম, জুয়েল হোসেন, মুশফিকুর রহমান মুন্না ও আব্দুল হান্নান সহ অনেকে। পরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার শামিমা নাজনীন ইউএনওর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।##

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat