×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৫৫৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণজাগরণ মঞ্চের সংগঠক শিপ্রা বোসের মরণোত্তর দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের সংগঠকরা বিএসএমএমইউয়ের শেখ রাসেল ফোয়ারার সামনে উপাচার্য অধ্যাপক ডা.মো:শারফুদ্দিন আহমেদ এর কাছে  তাঁর মরণোত্তর দেহ হস্তান্তর করেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের  উপাচাযর্  শিপ্রা বোসের দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগের শিক্ষকবৃন্দসহ গণজাগরণ মঞ্চের সংগঠক ডা. ইমরান এইচ সরকার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.মো: শারফুদ্দিন আহমেদ বলেন, মরণোত্তর দেহদান একটি মহৎ কর্ম। শিপ্রা বোস দেহদানের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। শিপ্রা বোসের মত মানবকল্যাণে, চিকিৎসা বিজ্ঞানে সহযোগীতাকারীদের কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকবৃন্দ স্মরণ করবে। মরণোত্তর দেহদান চিকিৎসা শিক্ষা, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে বিরাট অবদান রাখতে পারে।
ইতোমধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক  ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা হয়েছে। এমনকি প্রথমবারের মতো যারা মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন তাদেরকে নিয়ে এবং যারা দেহ দান করেছেন তাদের স্বজনদের নিয়ে একটি বিরল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য,শিপ্রা বোস নব্বইয়ের ছাত্র এবং গণ অভুত্থানের সক্রিয়কর্মী। তিনি ক্যান্সারের সাথে লড়াই শেষে গত শনিবার ১ জুলাই সকাল ১১টা ১৮ মিনিটে ব্যাংককে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি জাতিসংঘে সিনিয়র জেন্ডার উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে শাহবাগের গণজাগরণের নেপথ্যের অন্যতম সংগঠক ছিলেন। শিপ্রা বোসের গ্রামের বাড়ি পিরোজপুরে। সেখানেই তাঁর বেড়ে ওঠা এবং প্রাথমিক শিক্ষা অর্জন। মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছিলেন । আর সেখান থেকেই তাঁর ছাত্র ইউনিয়নের সাথে পথচলা শুরু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat