×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৫৭২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ শনিবার সকাল ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল নয়টায় পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে এবং বেলা ১২টায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।
তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলায় টেপাখড়িবাড়ি, পূর্বছাতনাই, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের  নি¤œাঞ্চলের ১৫ গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। এরপর বেলা বাড়ার সঙ্গে পানি কমতে শুরু করায় এসব গ্রাম থেকে পানি নেমে যায়।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন,‘পানি বাড়ার সঙ্গে আমার ইউনিয়নের পূর্বছাতনাই ও ঝাড়সিংহেশ^র গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় ওই দুই গ্রামের মানুষ আতঙ্কের মুখে ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে পানি কমতে শুরু করায় এসব মানুষের মধ্যে স্বস্তি ফিরে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র  জানায়, শনিবার  উজানের ঢলে তিস্তা নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করে। সকাল ছয়টায় তিস্তা ব্যরাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল নয়টায় পাঁচ সেন্টিমিটার এবং বেলা ১২টায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। এর আগে গত শুক্রবার সারাদি ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।  
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। সকালে বিপৎসীমা অতিক্রম করলেও বেলা ১২টা থেকে বিপদসীমা বরাবর বইছে। পানি আরও কমে দুপুরের পর থেকে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat