×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৭৬৯৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উরফি জাভেদ
ফ্যাশন তো সবাই কম বেশি করে থাকেন। তবে অদ্ভুত ফ্যাশনের কথা শুনলেই মনে আসে বলিউড অভিনেত্রী উরফি জাভেদের নাম। তিনি তার সাহসী ফ্যাশন এবং স্টাইলের জন্য মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হন। তবে লোকের নিন্দাকে পরোয়া না করে উরফি নিজের পছন্দকেই গুরুত্ব দেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উরফি জানান, বিত্তশালী ব্যক্তিদের সঙ্গে ডেটে কোন ক্যাফেতে নয় পাঁচতারা হোটেলে যেতে চাইতেন ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উরফি জাভেদ কুশ কপিলের শোতে এসেছিলেন। সেখানে তিনি জানালেন, আগে তিনি বিত্তশালী ব্যক্তিদের সঙ্গে ডেটে যেতেন, কিন্তু এখন আর মোটেই তিনি সেই কাজ করেন না।
উরফির কথায়, 'ডেটে যাওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া থাকত। আমি সেই ব্যক্তির বিএমডাব্লিউ বা অডি দেখলেই পছন্দ করে ফেলতাম তখন। আমি পাঁচতারা হোটেলে যেতে চাইতাম। আমি কোনও ক্যাফেতে যেতে চাইনি।'
সেখানে সমালোচনাগুলোর মোকাবিলা করেন কিভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা পয়সা আমায় আর আকৃষ্ট করে না কারণ আমি নিজেও যথেষ্ট টাকা রোজগার করি। এখন কাউকেই আমায় নিয়ে কোনও খারাপ বা কুরুচিকর মন্তব্য বলতে অ্যালাও করি না। আমি তোমায় বিয়ে করতে যাচ্ছি না, তোমার মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছি না। তাই আমার যা ইচ্ছে আমি তাই পরব। এটা আমার কাজ।'
এসময় উরফি আরও জানান কোনও পুরুষ যদি তাকে প্রত্যাখ্যান করেন বা তাকে কষ্ট দেন তিনি তাতেও বিশেষ পাত্তা দেন না। কিন্তু এত সহজে তিনি কাউকে কী করে ভুলতে পারতেন? উত্তরে তিনি বলেন, 'আমি একটাই স্টেপ ফলো করতাম, তাকে স্রেফ পাত্তাই দিতাম না। যে আমায় রিজেক্ট করেছে সে নিজে পরে আফসোস করবে। ব্যাস। এটাই। আমি আমার কাজ করে যাব।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat