×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৮৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান। আজ সোমবার মালদ্বীপের সার্ফ হ্যাভেন হিসেবে পরিচিত কে. টুলুসদো দ্বীপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষদের ওপেন বিভাগের সপ্তম হিটে ২য় স্থান নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন মান্নান। হিটে তিনি ৭.২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন। 
এতে ৯.৬৭ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন স্বাগতিক মালদ্বীপের সার্ফার জাইলাম নিজার। ৫.৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন থাইল্যান্ডের নাত্রি ঁজারিয়াবতœজিত।  
আজ দিনের শুরুতেই অনুষ্ঠিত ৭ম এই হটে প্রতিদ্বন্দ্বিতায় নামেন মান্নান। এই সময় তিনি চারটি রাইড নেন (চারটি ঢেউ)। প্রথম রাইডে ১.৫০ পয়েন্ট পেলেও পরের তিনটি রাইডে যথাক্রমে ৩.১৭, ৩.৩৩ ও ৩.৩৯ পয়েন্ট লাভ করেন। নিয়ম অনুযায়ী সেরা দুইটি রাইডের পয়েন্ট আমলে নেয়া হয়।
অপরদিকে মালদ্বীপের জাইলাম প্রথম রাইডে ৩.৫০ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। পরের তিনটি রাইডে তিনি সংগ্রহ করেন যথাক্রমে ৫.০০, ১.২৭ এবং ৪.৬৭ পয়েন্ট। এছাড়া থাইল্যান্ডের নাত্রি সংগ্রহ করেছেন যথাক্রমে ১.২৩, ২.২৩, ২.৫৩ ও ১.৮৭ পয়েন্ট। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে  এশিয়ার ১৮টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলো হচ্ছে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, চাইনিজ তাইপে, সৌদি আরব, ফিলিস্তিন, আফগানিস্তান, লেবানন, থাইলান্ড, ইরান, দক্ষিন কোরিয়া ও স্বাগতিক মালদ্বীপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat