×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৬৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে একটি গাড়ির চাপায়  দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। 
নিহতরা হলো- মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান ও পাবনার সুজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের  ছেলে রবিউল ইসলাম টুটুল।
শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, মোটরসাইকেলে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময়  পেছন  থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 
পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ  জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 
দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে চিহ্নিত করতে আশেপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা সনাক্তের চেষ্টা করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat