×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৫৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন  হবে। সংবিধানে যা আছে সেই নিয়ম বা আইনের কোন ব্যত্যয় ঘটবে না। নির্বাচন নিয়ে বিদেশিরা বিভিন্ন কথা বার্তা বলছে। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিদেশীদের কাছে মাথা নত করবে না।
আজ সোমবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির, কেরানীগঞ্জ মডেল থানার নব নির্বাচিত কমিটিরকে সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের এক সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
এ্যাডভোকেট কামরুল ইসলাম আরো বলেন, বিরোধী দলের উদ্দেশ্য বলেন আপনারা যতই ১ দফা ৬ দফ ৭ দফা আন্দোলনের কর্মসূচি দেন না কেন, কোন লাভ নেই। আমরাও জানি কি ভাবে জবাব দিতে হয়।
তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এখন উন্নতরাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের মানুষের চিন্তা ধারনা পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশের রূপকথার গল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন রোল মডেল শেখ হাসিনা। তিনি বলেন, কেরানীগঞ্জবাসীর সহযোগিতা কখনো  ভোলার নয় ৭১ এর মহান মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতা অপরিসীম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে সুসংগঠিত হতে নেতা কর্মীদের আহ্বান জানান।
সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি শাহজালাল অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস্ বাংলাদেশের সভাপতি এ.কে.এম. আবদুল হামিদ, সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূইয়া, থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat