×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৭১৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লোগোযুক্ত ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাব। সরকার কর্তৃক ভর্তুকি মূল্যের এসব সয়াবিন তেল মজুত করে সাধারণ মূল্যে খুচরা বাজারে বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর জেলার ধর্মপুর থানার আবুল কালামের ছেলে মো. খোরশেদ আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার আদাতলা এলাকার ইলিয়াছের ছেলে আব্দুস সালাম (৪৭) ও মো. নয়ন (২২) এবং একই জেলার গোমস্তাপুর থানার সাগরুইল এলাকার মো. এনামুল হকের ছেলে আল হাদী (২৪)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিসিএসআইআর গবেষণাগারের বিপরীতে কালাম স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। দোকানটি থেকে টিসিবির সয়াবিন তেল জব্দের পাশাপাশি চারজনকে আটক করা হয়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দোকানে মজুত রেখে টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতলে অন্য লোগো লাগিয়ে বিক্রি করে আসছে। সরকার ভর্তুকি মূল্যে যেখানে টিসিবির তেল ১০০ টাকায় বিক্রি করার নির্দেশনা দিয়েছেন, সেখানে তারা দোকানে তেল মজুত রেখে অন্য সাধারণ পণ্যের মতো অধিক মূল্যে বিক্রি করছে। ফলে ভোক্তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছে না। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat