×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৬২৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনার  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন মেশিনারি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মার্গারেট।
আজ মঙ্গলবার বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। সন্ধ্যা থেকে জাহাজের পন্য খালাস কাজ শুরু হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে সকল পন্য খালাস শেষ হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী।
গত ৬ জুন রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে বিভিন্ন ধরণের ইলেক্ট্রিক্যাল সামগ্রী ও মেশিনারি রয়েছে।
শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী বলেন, খালাস শেষে মেশিনারিগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে।
এর আগে ২ জুলাই রাশিয়া এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান জাহাজ সরাসরি রাশিয়া থেকে ওই বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat