×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৩
  • ৬১০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনের ফাঁকে বুধবার বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা স্বেতলানা তিখানভস্কায়ারের সাথে সাক্ষাত করেছেন।
হোয়াইট হাউস থেকে এ কথা বলা হয়েছে।
বেলারুশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিজয় দাবি করা তিখানভস্কায়া বিতর্কিত ভোটের পর থেকে নির্বাসনে রয়েছেন। তিনি লিথুয়ানিয়ায় বসবাস করছেন।
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, তিখানভস্কায়ারের সাথে বাইডেনের বৈঠককালে বাকস্বাধীনতা, বেলারুশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনসহ মানবাধিকবার রক্ষায় যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দেয়া হয়েছে।
বেলারুশ একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র যেখানে লুকাশেঙ্কোর প্রায় তিন দশকের শাসনকালে বিরোধী কন্ঠস্বর দমন ও স্বাধীন সংবাদ মাধ্যমের গলা চেপে রাখা হয়েছে।
এদিকে গত মাসে রাশিয়ার ভাড়াটে সৈন্যের গ্রুপ ওয়াগনার প্রধান মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ করলে বেলারুশের মধ্যস্থতায় তা সমাধান করা হয়।
এদিকে তিখানভস্কায়া বলেছেন, গত সপ্তাহে তিনি একটি বেনামী বার্তা পেয়েছেন। এতে বলা হয়েছে তার কারাবন্দী স্বামী সের্গেই টিকানভস্কি মারা গেছেন।
স্বামীর সাথে তিখানভস্কায়ারের গত মার্চ থেকে কোন যোগাযোগ নেই।
সের্গেই টিকানভস্কি ২০২০ সালের আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছিলেন। নির্বাচনের আগে তাকে আটক করা হলে  তিখানভস্কায়া প্রতিদ্বন্দ্বিতা করেন। তাকেও ১৫ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat