×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৩
  • ৬৮০৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ২ উইকেট প্রয়োজন তাসকিনের।
সংক্ষিপ্ত ভার্সনের ক্যারিয়ারে ৫২ ম্যাচে ৪৮ উইকেট নিয়ে আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন তাসকিন।
ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এখন অবধি ১১৫ ম্যাচে সাকিব ১৩৬টি ও মুস্তাফিজ ৮৩ টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেছেন। ১৩৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ শিকারের মালিক সাকিব।
২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। ৫২ ম্যাচের ৫০ ইনিংসে ১৩৪৯টি ডেলিভারিতে ৪৮ উইকেট শিকার করেছেন তিনি। তার বোলিং গড়- ২৮ দশমিক ১০। ক্যারিয়ারে দু’বার ইনিংসে ৪ উইকেট নেন তাসকিন। এরমধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat