×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৭৭৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে জৈব জ্বালানির ব্যবহার বাড়াতেই হবে। 
জৈব জ্বালানি গ্রিনহাউজ গ্যাস কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করার টেকসই ও কৌশলগত সমাধান দেয় উল্লেখ করে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও সুরক্ষিত জ্বালানি ব্যবস্থাপনার ভিত্তিই হবে জৈব জ্বালানি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এটি কার্যকর অবদান রাখবে।
প্রতিমন্ত্রী আজ ভারতের গোয়াতে জি-২০ উপলক্ষ্যে ‘এনার্জি ট্রানজিশন মিনিস্টারিয়াল মিটিং’র সাইড লাইন সভায়  ‘গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স’র উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন। 
তিনি বলেন, ‘এই গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের প্রতি বাংলাদেশের অনুসমর্থন রয়েছে। সময় স্বল্পতার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা, বেটিং ইত্যাদি কার্য সম্পন্ন না হওয়ায় আজ স্বাক্ষর করতে না পারলেও আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এই সংগঠনের সাথে থাকবো। আমি আশা করি, এই জোট কাজের পথ সুগম করতে একত্রে একটি ভার্চুয়াল মার্কেটপ্লেস তৈরি করবে এবং একই সাথে প্রযুক্তি প্রদানকারীদের শেষ ব্যবহারকারীদের সাথে সংযুক্ত করবে। বিভিন্ন দেশকে তাদের চাহিদা ও সরবরাহের চিত্র তৈরি করে প্রয়োজনীয় টেকসই জৈব জ্বালানির অবাধ চলাচলেও গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সকে গৌরবময় অবদান রাখতে হবে।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিংহ পরি ব্রাজিলের খনি ও জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার সিরভেরা ডি অলিভেরা,ইতালির পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলবার্টো পিচেটো ফ্রাটিন, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী সুহাইল মোহামেদ আল মাজরোহিসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat