×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৮৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে আজ মাগুরায় শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ।
 পরে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার সহকারী বন  সংরক্ষক খোন্দকার মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান প্রমুখ। আলোচনা সভা শেষে কালেক্টরেট মাঠে একটি আমের চারা রোপণ করে বৃক্ষ রোপণ অভিযানের সুচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বৃক্ষ মেলায় মোট ৩৬টি স্টলে বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মাগুরা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন মাগুরা এ মেলার আয়োজন করে।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat