×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৭৯৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 
ময়মনসিংহ-১(ধোবাউড়া-হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। এছাড়াও বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রান চিসিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, অফিসার ইনচার্জ টিপু সুলতান, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান এডুয়ার্ট নাফাক প্রমূখ। 
অনুষ্ঠানে প্রধান অতিথি জুয়েল আরেং এমপি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীকে ২ হাজার ৪০০, মাধ্যমিকে ৬ হাজার এবং উচ্চ মাধ্যমিকে ৯ হাজার ৬০০ টাকা করে মোট ১১০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি, ৪০ জনকে বাইসাইকেল, ১০০ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করেন। 
এছাড়াও তিনি বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৮জনকে অর্থ সহায়তা ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৯জনকে অর্থ সহায়তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat