×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৭৭৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এক সময় নীল দুনিয়ার রানি ছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে এখন তিনি সে জগত থেকে বেরিয়ে এসে বলিউডে একটা শক্ত আসন তৈরি করেছেন। প্রথম দিকে সিনেমার দর্শকরা তাকে স্বাভাবিকভাবে গ্রহণ না করলেও এখন তিনি ঠিকই অভিনয় দিয়ে মন জয় করছেন সবার। এর আগে কখনো নীল দুনিয়া নিয়ে কথা না বললেও এবার একটি অনুষ্ঠানে নীল ছবিতে কাজের শর্তে মিয়া খালিফার মতো ঠকে যাওয়ার অভিজ্ঞতা হয়নি বলে জানালেন সানি লিওন।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একসময় জনপ্রিয় পর্ন তারকা মিয়া খালিফা ২০১৫ সালে পর্ন ইন্ডাস্ট্রি ছাড়ার আগে তিন মাসের একটা প্রজেক্টের জন্য মাত্র ৮.৭৫ কোটি আয় করলেও তার প্রযোজকরা তার করা সমস্ত ভিডিও থেকে কয়েক লক্ষ আয় করেছেন। মিয়ার মতো সানিরও কি এমন কোনও খারাপ অভিজ্ঞতা আছে কিনা তেমন প্রশ্নে জবাবে সানি জানান তার এমন কোনও খারাপ অভিজ্ঞতা নেই।
সানির কথায়, 'সবার অভিজ্ঞতাই আলাদা হয়। আমারটা একদমই আলাদা।' তিনি মিয়া খালিফার এই অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, 'উনি যদি সঠিক ভাবে ওর চুক্তিপত্র পড়তেন তাহলে এভাবে তাকে কেউই ঠকাতে পারতো না। তাই সই করার আগে চুক্তি পড়া উচিত ভালো করে।'
এসময় সানি আরো বলেন, অনেকেই মনে করেন, নীল ছবিতে অভিনয় করতে গেলে ফর্সা রঙ, উচ্চতা থাকার প্রয়োজন। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। শুধু তাই নয় বলিউডকে খোঁচা দিয়ে সানি বলেন, নীল ছবিতে কাজ করতে গেলে রোগা, মোটা কোনো কিছুরই প্রয়োজন নেই। দরকার বিশেষ ধরনের দক্ষতার।
২০১২ সালে ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন সানি। সম্প্রতি তাকে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে দেখা গিয়েছে। সকলেই তার অভিনয়ের ভীষণ প্রশংসা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat